প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

যশোরের বাঘারপাড়া উপজেলা পৌরসদরে দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার-এর স্বাক্ষরিত আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তাসহ আশপাশের এলাকা এবং উপজেলা মোড়সহ সংলগ্ন এলাকায় সব ধরনের সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার জানান, একই স্থানে দুটি পক্ষ সমাবেশের ঘোষণা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌরসদরের নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News